Skip to content
Latest stories

Stock news

শক্তিশালী উদ্যোক্তারা পুঁজিবাজারে আসতে চায়: ইউনুসুর রহমান

শক্তিশালী উদ্যোক্তারা পুঁজিবাজারে আসতে চায় বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।সোমবার (৫ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।ইউনুসুর রহমান বলেন, পুঁজিবাজারে লেনদেন ও সূচক অনেক বেড়েছে। একইসঙ্গে বাজার মূলধনও বেড়েছে। গত বছর বাজার মূলধন ছিলো ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে এর পরিমাণ সাড়ে ৭ লাখ কোটি টাকা। বর্তমান কমিশন গভর্নেন্সে বেশ মনোযোগী হয়েছে। এটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।তিনি বলেন, আমাদের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। গত ২০১৯ সালে ৮ শতাংশের কাছাকাছি অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছিলো। সে সময় বিভিন্ন সংকট দেখা দেয়। সংকটের মধ্যেও ৫ শতাংশের উপরে গ্রোথ হয়েছে। এছাড়া সারা দেশের মানুষের হাতে টাকা আছে। একইসঙ্গে রয়েছে শক্তিশালী উদ্যোক্তা। তারা মার্কেটে আসতে চায়। তবে খাতটিতে দক্ষ জনবলের অভাব রয়েছে। বাজারে গুটিকয়েক মানুষের পদচারণা রয়েছে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও অনেক কম। এছাড়া পলিসি মেকারে আরও বেশি মানযোগ বাড়াতে হবেইআরএফ’র সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসির সাবেক প্রেসিডেন্ট আজম জে চৌধুরী প্রমুখ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play