সিঙ্গার বিডির ক্রেডিট রেটিংসম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি লিমিটেডের ক্রেডিট রেটিংসম্পন্ন করে প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) রেটিংস অনুযায়ী সিঙ্গারের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।