Skip to content
Latest stories

Stock news

সিলকো ফার্মার এজিএম ১০ জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল সদ্যসমাপ্ত বছরের ৫ ডিসেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।২০২১-২২ হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সিলকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৮৫ পয়সায়।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরে পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play