Skip to content
Latest stories

Stock news

সিএসইতে প্রথম দিনে সরকারি এক হাজার বন্ড লেনদেন

প্রথম সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেন চালুর দ্বিতীয় দিন মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বন্ডটির (TB5Y0125) এক হাজার বন্ড লেনদেন হয়েছে।সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সোমবার (১০ অক্টোবর) দেশের দুই পুঁজিবাজারে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন চালু হয়। কিন্তু ডাটা মাইগ্রেশন পরবর্তী ডাটা ট্রান্সফার অর্থাৎ বিপিআইডি থেকে বিওআইডিতে সিকিউরিটিজ হস্তান্তরে প্রয়োজনীয় সময় না পাওয়ায় বেশকিছু আদেশ থাকার পরও গতকাল লেনদেন সম্ভব হয়নি।তবে আজ দুপুর ১১টা ৫৯ মিনিটে সিএসইতে একটি হাওলায় ১০০০ বন্ড ১০৫ টাকা ১৯ পয়সা করে মোট ১ লাখ ৫ হাজার ৫৯০ টাকা লেনদেন হয়েছে। TB5Y0125 নামক বন্ডটি ৫ বছর মেয়াদী। এটি পুঁজিবাজারের ইতিহাসে সরকারি বন্ডের প্রথম লেনদেন। এই বাজারে মোট ২৫৩টি সরকারি বন্ডের লেনদেন চালু রয়েছে।এদিকে দ্বিতীয় দিনেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সরকারি বন্ডের লেনদেন হয়নি। এই বাজারে ২৫০টি সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ড তালিকাভুক্ত রয়েছে। যার বাজার মূলধন ৩ লাখ ১৬ হাজার ৮০৮ কোটি টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play