Skip to content
Latest stories

Stock news

শেয়ারদর বেশি বেড়েছে সেবা খাতে

চলতি সপ্তাহের টানা তৃতীয় কার্যদিবসে গতকাল ডিএসইর মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। গতকাল পুঁজিবাজারের সব সূচক কমেছে। তবে গতকাল ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এদিকে সূচকের সঙ্গে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। গতকাল সূচকের পতন হলেও বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল সেবা খাতের শেয়ারে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আইটি খাত। এর পরে তৃতীয় স্থানে রয়েছে পেপার ও প্রিন্টিং খাত।পুঁজিবাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা সেবা খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৩৯ শতাংশ। এ দিন খাতটিতে চারটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ খাতে চারটি কোম্পানির মধ্যে দুটির শেয়ারদর বেড়েছে। এরপর আগ্রহের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা আইটি খাতের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৫৮ শতাংশ। গতকাল আইটি খাতে লেনদেন হওয়া ১১টি কোম্পানির মধ্যে সাতটির শেয়ারদর বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে পেপার ও প্রিন্টিং খাত। এ খাতে শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। গতকাল এ খাতে লেনদেন হওয়া ছয়টি কোম্পানির মধ্যে তিনটির শেয়ারদর বেড়েছে।অপরদিকে শেয়ারদর কমার তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। গতকাল পাট খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে সিমেন্ট খাত। এ খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ২২ শতাংশ। দর কমার দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে বিবিধ খাত। এ খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ১৭ শতাংশ। দশমিক ৬৯ শতাংশ দর কমে চতুর্থ স্থানে অবস্থান করছে সিরামিক খাত ।এদিকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ লেনদেন হয়েছে। তার পরের স্থানে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। খাতটিতে ১৬ দশমিক ৪০ শতাংশ লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ২০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে অবস্থান করছে সেবা খাত। ৯ দশমিক ৫০ শতাংশ লেনদেন করে চতুর্থ স্থানে অবস্থান করছে আইটি খাত। ৯ শতাংশ লেনদেন করে পঞ্চম স্থানে অবস্থান করছে প্রকৌশল খাতবাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৪৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাত পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩১৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির। গতকাল ডিএসইতে এক হাজার ৪৯৪ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play