Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে স্বস্থির আভাস!

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন পরিমাণ। শেয়ারবাজারে লেনদেনসহ সব ধরনের সূচক বৃদ্ধিতে কিছুটা স্বস্তিতে রয়েছেন বিনিয়োগকারীরা।বিনিয়োগকারীরা বলেছেন, চলতি বছরের শুরু থেকেই শেয়ারবাজার ছিল মন্দা। একই সঙ্গে সূচকেও ছিল পতন। সময়ের পালাক্রমে শেয়ারবাজারের সেই মন্দা ভাব কাটতে শুরু করেছে। বছরের শুরুর ডিএসইর দেড়শ কোটি টাকার লেনদেন বর্তমানে ৭শ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। এরই মধ্যে বেড়েছে সব ধরনের সূচকও। এই ধরনের বৃদ্ধির একই অবস্থা সিএসইতেও রয়েছে। বৃদ্ধির বিষয়টি শেয়ারবাজারের জন্য ইতিবাচক বলে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনাঃআজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, দর কমেছে ৯১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৫ টির।ডিএসইতে ৬৮৭ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৬ কোটি ৪৫ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে।সিএসইতে ১৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ৪৮টির এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play