Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজার পতনে স‌র্বোচ্চ দায় পাঁচ কোম্পা‌নির

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০.৫২ পয়েন্ট। সূচ‌কের এমন পতনে সূচককে টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো পাঁচ কোম্পা‌নি। এই পাঁচ প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে ১৩.৫০ পয়েন্ট। এই পাঁচ প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং জেএমবি সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ বিকন ফার্মা সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৩.৫৩ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২.৪৯ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৩.৫৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৭ টাকা ৩০ পয়সা।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল ওরিয়ন ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৫.৯০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.১৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৩ টাকা ২০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি ইস্টার্ন হাউজিং লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৪৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৪ টাকা ২০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে চতুর্থ কোম্পা‌নি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৫.৬৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.২২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৮ টাকা ৭০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে পঞ্চম কোম্পানি জেএমবি সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৭.৪০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.১৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ১০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play