Skip to content
Latest stories

Stock news

শেয়ার মার্কেট এগিয়ে নিয়ে যেতে নতুন নতুন বিষয় আসছে’

আরও বড় পরিসরে শেয়ার মার্কেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয় আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, দেশের মুদ্রাবাজার ও পুঁজিবাজার এখন যৌথভাবে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে যে কথা হচ্ছে আসলে তা নয়। আমাদের দেশে কিছু লোক হুন্ডির মাধ্যমে টাকা আনছেন। আমাদের ফরেন এক্সচেঞ্জে কোনো সমস্যা নেই। ব্যাংকে গিয়ে টাকা পায়নি এমন কেউ বলতে পারবে না। ব্যাংকগুলো সুন্দরভাবে কাজ করছে। ব্যাংকিং সেক্টর নিয়ে এতো বলার কারণ হচ্ছে আমাদের অর্থনীতিতে কোনো অস্থিরতা নেই।আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। পুঁজিবাজারের দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার কমিশন গঠন করা হয়েছে। নতুন কমিশন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যার কারণে পুঁজিবাজারে অনেকেই নতুন করে আবার এসেছে, বিনিয়োগ করছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারাবিশ্বেই অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, শেয়ারবাজারে লাভ লোকসান হবেই। শুধু লাভ হবে এটা ভেবে বিনিয়োগ করা যাবে না। আপনারা সবকিছু দেখে বিনিয়োগ করবেন। আর ধৈর্য ধরে থাকবেন। সবকিছু বিক্রি করে বিনিয়োগ করা উচিত।ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে বলা যায়, বিশ্বের খুব কম রাষ্ট্রেই ১০ বছর ধারাবাহিকভাবে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে।আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুজ্জামান উজ্জ্বল বলেন, আল হারামাইন শেয়ার মার্কেটের সব নিয়মনীতি মেনেই কাজ করবে। দেশের বর্তমান অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা করি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হুমায়ুন কবীর, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল, সাবেক সচিব সেলিম রেজা প্রমুখ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play