Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ

দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বাজারে তারল্য বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করতে তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য এ সুবিধা চেয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ডিবিএর পক্ষ থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবের কাছে এ-সংক্রান্ত প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। বর্তমান করব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার ৫০ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতি রয়েছে। এর বেশি মুনাফার ক্ষেত্রে সাধারণভাবে ১৫ শতাংশ কর প্রযোজ্য। ডিবিএ এই কর অব্যাহতি পুরোপুরি পুনর্বহালের পাশাপাশি বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদ্যমান করব্যবস্থা পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মতে, মূলধনি মুনাফায় কর অব্যাহতি দেওয়া হলে শেয়ারবাজারে লেনদেন বাড়বে, বিনিয়োগকারীরা মুনাফা পুনরায় বিনিয়োগে উৎসাহিত হবেন এবং দেশীয় সঞ্চয়ের উৎপাদনশীল ব্যবহার বাড়বে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইকুইটি অর্থায়নের সুযোগও সম্প্রসারিত হতে পারে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play