Skip to content
Latest stories

Stock news

বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাত নিয়ে সম্প্রতি তৈরি হওয়া অনিশ্চয়তা ও অস্থিরতা কাটাতে স্পষ্ট ও ইতিবাচক বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনা ও সংশোধনের ক্ষেত্রে কোনো ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলে বাজার অংশীজনদের আশ্বস্ত করেছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা ও সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়েই এই খাতের বিকাশ ঘটানো হবে—এমন ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। এর আগের সপ্তাহে বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তির প্রেক্ষাপটে মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ও সম্পদ মূল্যে (এনএভি) ঢালাও পতন দেখা দিয়েছিল। তবে গত সপ্তাহে অনেক ফান্ডই পতনের সেই ধাক্কা সামলে উঠে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। শেয়ারের দর যেমন আয়, নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) এবং ক্যাশ ফ্লোর ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়, মিউচুয়াল ফান্ডের দরও সম্পদ মূল্যের ওপর নির্ভর করাটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু বাস্তবে শেয়ার দর যেমন শুধুমাত্র নির্ধারিত নীতিমালায় সীমাবদ্ধ থাকে না, মিউচুয়াল ফান্ডের ইউনিট দরও নির্দিষ্ট ছকে লেনদেন হয় না। শেয়ার যেমন কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা, মূলধন ও মালিকানার ভিত্তিতে প্রভাবিত হয়; ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডের ইউনিটও ফান্ডের নিজস্ব মূলধন ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের দক্ষতা এবং সুনামের ওপর অনেকটাই নির্ভরশীল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play