Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারের কোম্পানির জন্য বাধ্যতামূলক হলো ক্রেডিট রেটিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত সবগুলো কোম্পানির জন্য ক্রেডিট রেটিং বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে প্রতিটি কোম্পানিকে নির্দিষ্ট সময় পর পর রেটিং করাতে হবে। আর ওই রেটিং মান মূল্য সংবেদনশীল তথ্য (প্রাইস সেনসেটিভ ইনফর্মেশন-পিএসআই) আকারে প্রকাশ করতে হবে।আজ সোমবার (১২ সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সংক্রান্ত নির্দেশনা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গেজেট আকারে প্রকাশ করেছে।নির্দেশনা অনুসারে, জীবন বিমা কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানিকে প্রতি বছর কমপক্ষে এক বার এবং জীবন বিমা কোম্পানিকে প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে।জীবন বিমা কোম্পানি ব্যতিত অন্য কোম্পানিগুলোকে নিজ নিজ হিসাববছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে ক্রেডিট রেটিং করাতে হবে। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে।রেটিং সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর অনতিবিলম্বে তা পিএসআই আকারে প্রকাশ করতে হবে। পাশাপাশি তা স্টক এক্সচেঞ্জের কাছে পাঠাতে হবে। স্টক এক্সচেঞ্জগুলো ওই রিপোর্ট তাদের ওয়েবসাইট ও ট্রেডিং টার্মিনালের মাধ্যমে প্রচার করবে।উল্লেখ্য, ঋণ বা দেনা পরিশোধে একটি প্রতিষ্ঠানের সক্ষমতা কতটুকু, ক্রেডিট রেটিংয়ের মান তা নির্দেশ করে থাকে। কোনো কোম্পানির রেটিং মান ভালো হলে ওই কোম্পানিকে ঋণ দেওয়া বা ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play