Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে উত্থান, লেনদেন সাড়ে ৬০০ কোটি ছাড়ালো

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে সাড়ে ৬০০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৯ ও ২২০৯ পয়েন্টে।আজ ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার।এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play