Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে সূচক-লেনদেনে সামান্য উত্থান

আগের কার্যদিবসের মতো বৃহস্পতিবারও (০১ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৪৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৫.৩৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.১৩ পয়েন্ট বা ০.০০৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৮০ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭০.৩১ পয়েন্টে এবং দুই হাজার ২১৬.১৩ পয়েন্টে।ডিএসইতে আজ ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৩ কোটি ৩৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার।ডিএসইতে আজ ৩১৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬১টির বা ১৯.১৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩টির বা ৭.২৩ শতাংশের এবং ২৩৪টির বা ৭৩.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১.১১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১৯.৬২ পয়েন্টে। সিএসইতে আজ ১৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ১৩টির আর ১১৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play