Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে লেনদেনে আরও উন্নতি

শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে লেনদেন কম হওয়া নিয়ে হতাশা বিরাজ করছিল। এই লেনদেন কম হওয়ার কারনে বাজার নিয়েই বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারন বাজার মন্দার ক্ষেত্রেও লেনদেন বেশি হলে, যেকোন সময় ঘুরে তা দাঁড়ানোর আশা থাকে। যেটা অনেকদিন ছিল না। তবে গত কয়েকদিন ধরে লেনদেনে উন্নতি হচ্ছে। বিনিয়োগকারীদের এই অংশগ্রহন বৃদ্ধি বাজারের জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।জানা গেছে, ডিএসইতে আজ ৭১৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ৪৭ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৩০ লাখ টাকার।এদিকে টানা ৪দিনের উত্থানের পরে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকে পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬২ পয়েন্টে এবং ২২০১ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬১টির বা ১৭.৩৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৬টির বা ৩২.৯৫ শতাংশের এবং ১৭৫টির বা ৪৯.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।এদিন ডিএসইতে সবচেয়ে বেশি জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৬৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৬ কোটি ৫৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠেছে বসুন্ধরা পেপার।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৪০ পয়েন্টে। সিএসইতে আজ ২০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দর বেড়েছে, কমেছে ৬৫টির এবং ৯৭ টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play