Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেনের গতি বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন বেড়েছে আগের দিনের তুলোনায় ১১০ কোটি বা ৪০শতাংশ বেশে। তবে অপরিবর্তিত ছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৬পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩০৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, দর কমেছে ২৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৮ টির। ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১০ কোটি ৬৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৫ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৭ পয়েন্টে। সিএসইতে ৯৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩ টির দর বেড়েছে, কমেছে ২১ টির এবং ৩৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play