Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে লেনদেন বাড়ল ১৫৯ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫৯ কোটি টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসই সব সূচকই বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট ও ‘ডিএসই-৩০’ ২ পয়েন্ট বেড়েছে। সূচক দ’টি যথাক্রমে ১৩৫৯ ও ২২২০ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের হয়েছে ৪২০ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকার। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেনের হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকা। ফলে একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৯৩ লাখ টাকার বেশি। মঙ্গলবার ডিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play