Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামাতে সময় বাড়লো

শেয়ারবাজারে ব্যাংকসমূহের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার ক্ষেত্রে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়েছে। গত ৭ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো: জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত ডিওিএস সার্কুলার লেটার নং ৩০/২০২২ এর নির্দেশনা পরিপালনজনিত লোকসান রোধে এবং শেয়ারবাজারের স্থিতিশীলতার স্বার্থে ব্যাংকসমূহ কর্তৃক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এর নির্দেশনা পরিচালনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তাবিত শেয়ারবাজারে বিডিবিএলসহ যেসকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কৃর্তক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে সেসকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এ বর্ণিত নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়েছে।এছাড়া উক্ত বর্ধিত সময়সীমার মধ্যে অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিকভাবে বা এককভাবে কোনো কোম্পানির শেয়ারর ধারণের ক্ষেত্রে সীমাতিরিক্ত বিনিয়োগকারী ব্যাংকসমূহ ৩১ আগস্ট ২০২২ ভিত্তিক সংশ্লিষ্ট বিনিয়োগকে (রেশিওতে) কোন ক্রমেই বাড়াতে পারবে না।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play