Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে কঠোর হচ্ছে বিএসইসি

শেয়ারবাজারে বিনিয়োগ সীমার অনেক নিচে বা তুলনামূলক ক্ষমতার চেয়ে কম বিনিয়োগকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।শেয়ারবাজারে বিনিয়োগ সক্ষম ব্যাংকগুলোকে সক্রিয় করার জন্য বিএসইসি চিঠি দিতে শুরু করেছে। এতে শেয়ারবাজারে ব্যাংকগুলো বিনিয়োগে ফিরবে বলে আশা করা হচ্ছে।ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী শেয়ারবাজারে বেশিরভাগ ব্যাংকের বিনিয়োগের অবস্থা এক্সপোজার লিমিটের অনেক নিচে অবস্থান করছে। এই অবস্থায় ব্যাংকগুলোতে ফেরাতে চিঠি দেওয়া হচ্ছে।বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ি, ব্যাংক ও লিজিং কোম্পানিগুলো একক হিসাবে মূলধনের সর্বোচ্চ ২৫% ও সাবসিডিয়ারিসহ সমন্বিতভাবে ৫০% শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু অনেক ব্যাংকের বিনিয়োগ এর ধারে-কাছেও নেই। অথচ ওইসব প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজার থেকে নিয়মিত অর্থ উত্তোলন করে ব্যবসার পরিধি বাড়িয়ে থাকে।বিএসইসির একটি সূত্রে জানা গেছে, শেয়াবাজার থেকে অর্থ নিয়ে ব্যাংকগুলো বড় হচ্ছে। কিন্তু শেয়ারবাজারে তাদের বিনিয়োগে অনীহা। তাই ওইসব প্রতিষ্ঠানের বন্ডেও অনীহা প্রকাশ করবে বিএসইসি।বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই বিষয়ে বলেন, কমিশন নিয়মিতভাবে ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি তদারকি করছে। কিন্তু গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ি শেয়ারবাজারে অনেক ব্যাংকের বিনিয়োগ এক্সপোজার লিমিটের অনেক কম। যে প্রত্যাশা পূরণে ব্যাংকগুলোকে বিনিয়োগে আনতে চিঠি দেওয়া হবে।তিনি বলেন, যেসব ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগ সীমার অনেক তলনাতি বা তুলনামূলক কম, সেসব কোম্পানির পারপিচ্যুয়াল ও সাবঅর্ডিনেটেড বন্ডে অনুমোদনের ক্ষেত্রে ধীরগতি নীতি অনুসরন করা হবে। আর যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমার কাছাকাছি বিনিয়োগ, সেগুলোকে সুপার ফার্স্ট (দ্রুত গতিতে) বন্ডের অনুমোদন দেওয়া হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play