শেয়ারবাজারে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) একাধিক গুরুত্বপূর্ণ করপোরেট ঘোষণা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার নির্ধারণ, মেঘনা সিমেন্ট মিলসের ক্রেডিট রেটিং এবং এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের বিপরীতে পাওনা সংক্রান্ত দাবি জমা দেওয়ার সময়সীমা।পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্ষেত্রে আজকের করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে লেনদেনে কোনো মূল্যসীমা প্রযোজ্য হবে না। একই সঙ্গে বন্ডটির পরবর্তী অর্ধ-বার্ষিক কুপন মেয়াদের জন্য বার্ষিক ১০ শতাংশ কুপন হার নির্ধারণ করেছে ইস্যুকারী পূবালী ব্যাংক পিএলসি। এই কুপন মেয়াদ চলবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ২২ মার্চ পর্যন্ত।এদিকে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবি-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৫’ নির্ধারণ করা হয়েছে। রেটিংয়ের সঙ্গে ‘ডেভেলপিং’ আউটলুকও দেওয়া হয়েছে।৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যের ভিত্তিতে মেঘনা সিমেন্টের এই ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।