Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে ২১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হয়েছে ৬১৬ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকা। যা ডিএসইর ২১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১২ পয়েন্টে।ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬১৬ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট। গত ১৪ নভেম্বর ৭১৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।এদিন লেনদেনে অংশ নেয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দর বেড়েছে, ৫০টির দর কমেছে এবং ২৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play