Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে ১২ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে ১২ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বুধবার (০১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে।একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ০১ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ০২ পয়েন্ট কমে যথাক্রমে ২২১৮ ও ১৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি, সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার। এদিন ডিএসইতে মোট ৩৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। দরপতন হয়েছে ৮১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play