Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজার পতনের সম্পূর্ণ দায় তিন ফার্মা কোম্পা‌নির

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১২.৩১ পয়েন্ট। সূচ‌কের এমন পতনে সূচককে টে‌নে ধরার সম্পূর্ণ দায় ছি‌লো তিন ফার্মা কোম্পা‌নি। এই তিন প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে ১২.৫০ পয়েন্ট। এই তিন প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৫.২৭ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২.৪৬ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৫.২৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২৫ টাকা ৪০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল ওরিয়ন ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৫.২০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৪.২৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২০ টাকা ৩০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি ওরিয়ন ইনফিউশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৫.৭১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৯৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৬০ টাকা ৯০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play