Skip to content
Latest stories

Stock news

শেয়ার কিনেছেন এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক সৈয়দ মনজুর এলাহী পূর্ব ঘোষণা অনুসারে কোম্পানিটির ৩৮ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এর আগে গত ১ ডিসেম্বর তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। গত মাসেও তিনি কোম্পানিটির ৬০ হাজার শেয়ার কিনেছিলেন। শেয়ার কেনার বিষয়টি তিনি গতকাল ডিএসইর মাধ্যমে জানিয়েছেন।১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭৫০টি। এর মধ্যে ৩১ দশমিক ৭৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ২১ দশমিক ৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৪৬ দশমিক ৫৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-আগস্ট) এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫১ টাকা ১২ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে এপেক্স ফুটওয়্যারের পর্ষদ। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৯২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩১ দশমিক ১৭ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪৪ টাকা ৫৪ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play