Skip to content
Latest stories

Stock news

শেয়ার কিনবে জেনারেশন নেক্সটের পরিচালক

গত ফেব্রুয়ারি থেকে ছয় দফায় পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের মোট ৬৫ লাখ ১৯ হাজার শেয়ার কিনেছে কোম্পানিটির করপোরেট পরিচালক এ জে করপোরেশন লিমিটেড। এবার সপ্তম দফায় আরো ১৫ লাখ শেয়ার ঘোষণা দিয়েছে এ করপোরেট পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ক্রয় সম্পন্ন করবে এ জে করপোরেশন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৯৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭১ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৯ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৫৫৫। এর মধ্যে ১৪ দশমিক ৮০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২ দশমিক ৭৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬২ দশমিক ৪১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৫ টাকা ৭০ থেকে ৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play