Skip to content
Latest stories

Stock news

শেয়ার বিক্রি করবে ইন্ট্রাকোর প্লেসমেন্টহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্লেসমেন্টহোল্ডার ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড কোম্পানিটির ২৯ লাখ ৫৮ হাজার ৯০২টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে জ্বালানি খাতের কোম্পানিটি। তথ্য অনুসারে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের কাছে বর্তমানে কোম্পানিটির মোট ৩১ লাখ ৯৫ হাজার ৬১৪টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ঘোষিত শেয়ার ডিএসইর মূল মার্কেট ও ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান দরে বিক্রি করা হবে। এক্ষেত্রে মূল মার্কেটের মাধ্যমে ১৪ লাখ ৫৮ হাজার ৯০২ ও ব্লক মার্কেটের মাধ্যমে ১৫ লাখ শেয়ার বিক্রি সিদ্ধান্ত নিয়েছে এ প্লেসমেন্টহোল্ডার।উল্লেখ্য, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একই সঙ্গে ইন্ট্রাকো ন্যাচারাল গ্যস স্টেশনেরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। ডিএসইতে গতকাল ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৫২ টাকার মধ্যে ওঠানামা করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play