Skip to content
Latest stories

Stock news

শেয়াবাজারে লেনদেন কমল সাড়ে ৩০০ কোটি টাকা

সপ্তাহের শেষ কর্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেন কমেছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা।সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচকে ০ দশমিক ৩৫ পয়েন্ট যোগ হয়েছে এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট কমেছে।ডিএসইতে মোট ৫৯০ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমল ৩৪৩ কোটি ৬১ লাখ টাকা।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন ডিএসইতে মোট ৩৬০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৬ কোম্পানির। দরপতন হয়েছে ১০০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play