Skip to content
Latest stories

Stock news

শেষ বেলায় সেল প্রসার: আশা জাগিয়ে ব্যাহত পুঁজিবাজার

আজ বুধবার, ০১ মার্চ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ০১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৪.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৮.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৮৮১টি শেয়ার ১ লাখ ৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৪০ লাখ ০২ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৭.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১১ লাখ ৮১ হাজার ২৬৭টি শেয়ার ৯২ হাজার ১২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৩৭.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ২০ হাজার ৯০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫৯৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৩১৫ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play