Skip to content
Latest stories

Stock news

শীর্ষ লেনদেনের দুই কোম্পানি রেড জোনে

আজ সপ্তাহের শেষ কার্যদিবস সারা দিনই শেয়ারবাজারে এক ধরণের চাপ লক্ষ্য করা গেছে। যদিও শেষদিকে ডিএসইর প্রধান সূচক কিছুটা ইতিবাচক ছিল। আজ ডিএসইএক্স বেড়েছে ৩.৩৯ পয়েন্ট। আজ ইতিবাচক বাজারেও সাম্প্রতিক সময়ে তেজিভাবে থাকা ২ কোম্পানি পতনের খাতায় নাম লেখিয়েছে।কোম্পানি দুটি হলো- মুন্নু সিরামিক এবং ওরিয়ন ফার্মা।কোম্পানি দুটির মধ্যে মুন্নু সিরামিকের দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষ দশে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আজও শীর্ষস্থান ধরে রেখেছে। তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ১২ লাখ ৩০ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩২ লাখ ১৫ হাজার টাকা।আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩২ টাকা ৯০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে দর হয়েছে ১৩০ টাকা ৭০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর দর ২ টাকা ২০ পয়সা বা ১.৬৬ শতাংশ কমেছে।ওরিয়ন ফার্মা দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষ দশে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আজও শীর্ষ লেনদেনের অষ্টম অবস্থান ধরে রেখেছে। তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৫ লাখ ৪৭ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪২ লাখ ৬৮ হাজার টাকা।আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮১ টাকা ২০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে দর হয়েছে ৮০ টাকা ৮০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর দর ৪০ পয়সা বা ০.৪৯ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play