Skip to content
Latest stories

Stock news

শীর্ষ লেনদেনের ৭০ শতাংশ কোম্পানি গ্রিন জোনের বাইরে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ কোম্পানি গতি হারিয়ে গ্রিন জোনের বাইরে রয়েছে। ফলে আজ ডিএসইর শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭ প্রতিষ্ঠান বা ৭০ শতাংশ গতি হারালো।আজ ডিএসইতে লেনদেনের প্রথম ভাগে সূচকের সামান্য উঠা-নামার মধ্যে থাকলেও শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে শেষ হয়। প্রধান সূচক ডিএসই এক্স পতন হয়েছে ২০.৮১ পয়েন্ট। আজকের বাজারে গতি হারিয়ে ৭ কোম্পানি পতনের খাতায় নাম লেখালো। ৭ কোম্পানি হলো: বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, সী-পার্ল হোটেল, ই-জেনারেশন, নাভানা ফার্মা এবং ইস্টার্ন হাউজিং।এই ৭ কোম্পানির মধ্যে বসুন্ধরা পেপার দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ১৮ লাখ ৩৪ হাজার ৭০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা।আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮২ টাকা ১০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকা ৩০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৫.৮৫ শতাংশ কমেছে।জেনেক্স ইনফোসিস দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশে তৃতীয় অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ১৪ লাখ ১৪ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকা।আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯১ টাকা ২০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ টাকা ১০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৩.৪০ শতাংশ কমেছে।এছাড়া, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৪ টাকা ৭০ পয়সা বা ৬.৮৭ শতাংশ, সী-পার্ল হোটেলের ৪ টাকা ৭০ পয়সা বা ২.৬৩ শতাংশ, ই-জেনারেশনের ৩ টাকা ৭০ পয়সা বা ৫.৯২ শতাংশ, নাভানা ফার্মার ৪ টাকা ৬০ পয়সা বা ৫.১৫ শতাংশ এবং ইস্টার্ন হউজিংয়ের ৪ টাকা বা ৪.৮৭ শতাংশ দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play