Skip to content
Latest stories

Stock news

সোমবার থেকে শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথ উদ্যোগে শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। নতুন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ লেনদেন সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এমআই) মডিউলে (পদ্ধতিতে) ট্রেজারি বন্ড ও বিলসমূহ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন করা হবে।এর আগে শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজ লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (৬ অক্টোবর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বিএসইসি।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি দিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের এক উর্ধ্বতন কর্মকর্তা শেয়ারনিউজকে বলেন, সরকারি সিকিউরিটিজ ১০ অক্টোবর থেকে শুরু হবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি শেষ। বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল, স্টক ব্রোকারসহ সংশ্লিষ্টদের উদ্যোগে নির্দিষ্ট দিন থেকে লেনদেন শুরু হবে

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play