Skip to content
Latest stories

Stock news

সাত শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির রেকর্ড ডেট এগিয়ে এসেছে। রেকর্ড ডেট এগিয়ে আসায় এই সাত কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত যার কাছে শেয়ার সাটি থাকবে, সেই ডিভিডেন্ড ভোগ করতে পারবে। আর এক্ষেত্রে ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বেশি নজর দিয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।আবার যারা ডিভিডেন্ড নিতে চান না, তারা শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন। যে কারণে কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে। সাত কোম্পানির মধ্যে রয়েছে তিতাস গ্যাস, ডরিন পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, রেনাটা এবং জেনিনী সী ফুডস লিমিটেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, এই সাত কোম্পানির মধ্যে তিতাস গ্যাস লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।ডরিন পাওয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৬ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ এবং ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৭ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।এপেক্স স্পিনিংয়ের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৭ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।এপেক্স ফুডসের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৭ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।রেনাটার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।জেমিনী সী ফুডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play