Skip to content
Latest stories

Stock news

শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play