Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৭টি খাতে। বাকী ৩ খাতে দর অপরিবর্তিত রয়েছে।ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিমেন্ট, জ্বালানি-বিদ্যুৎ ও ফার্মা খাতে। এই তিন খাতে ২.১ শতাংশ দর কমেছে।তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ১ শতাংশ, বিবিধ খাতে দশমিক ০৮ শতাংশ, প্রকৌশল, টেলিকম ও জীবন বিমা খাতে দশমিক ২ শতাংশ এবং ব্যাংক ও খাদ্য খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।অন্যদিকে দর বেড়েছে সেবা-আবাসন, কাগজ, সিরামিস, ভ্রমণ-অবকাশ, আইটি, আর্থিক ও পাট খাতে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play