Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৯টি খাতে।লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ১৩.৬২ শতাংশ দর বেড়েছে। এরপরে আইটি খাতে ১২.২২ শতাংশ দর বেড়েছে। সিমেন্ট খাতে ১.৩৫ শতাংশ দর বেড়েছে।তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ১২ শতাংশ, সিরামিক খাতে ৪৭ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ০৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ২৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ১০ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ১২ শতাংশ দর বেড়েছে।অন্যদিকে দর কমেছে ৯ খাতে। খাতগুলো হচ্ছে- পাট, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক, কাগজ, ওষুধ-রসায়ন খাত, সেবা-আবাসন খাত, ট্যানারি খাত ও বস্ত্র খাত।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play