Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছে ৯টি খাতে। একটিতে দর অপরিবর্তিত রয়েছে।ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ২০.৫ শতাংশ দর বেড়েছে। আইটি খাতে ১০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ খাতে ৬.৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ৪.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও বিবিধ খাতে ২.৩ শতাংশ, ফার্মা খাতে ১.৭ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৩ শতাংশ, টেলিকমিউনিকেশন ও প্রকৌশল খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।অন্যদিকে দর কমেছে পাট, বস্ত্র, সিরামিক, আর্থিক, সাধারণ বিমা, ব্যাংক, সিমেন্ট, ট্যানারি ও খাদ্য খাতে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play