Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৯১ শতাংশ।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩১ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা।LankaBangla securites single pageওয়াইম্যাক্স ইলেকট্রোডস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫০ লাখ ১৪ হাজার টাকা।প্রগতি ইন্স্যুরেন্স ৯.১৮ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play