Stock news
সাপ্তাহিক লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৬.৬৬ শতাংশ।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪০ কোটি ৭৫ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ১৫ লাখ ৩ হাজার টাকা।LankaBangla securites single pageকোহিনুর কেমিক্যালস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৯.৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২৭ লাখ ১ হাজার ৮০০ টাকা।অ্যাডভেন্ট ফার্মা ১৪.২৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, বিডি মনোস্পুল, জেমিনি সী, পেপার প্রসেসিং, আমরা টেকনোলজি, সোনালী আঁশ ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।