Stock news
সাপ্তাহিক লুজারের শীর্ষে গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৪.২৪ শতাংশ।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৬ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ২৭ হাজার টাকা।LankaBangla securites single pageইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকা।শাইনপুকুর সিরামিস ৯.৩৯ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ই-জেনারেশন, ইস্টার্ণ হাউজিং, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্, প্রগতি ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।