Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক লুজারের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.৩৪ শতাংশ।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮৬ কোটি ১০ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা।LankaBangla securites single pageবিকন ফার্মাসিটিক্যালস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৭ লাখ ৯১ হাজার টাকা।বসুন্ধরা পেপার মিলস ১০.১৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, শাহজিবাজার পাওয়ার, কোহিনুর কেমিক্যাল, বিবিএস কেবলস ও মালেক স্পিনিং মিলস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play