Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৬১ হাজার ১১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা।তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর ১ কোটি ৯১ লাখটি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৮৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা।তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ৭৫ লাখ ১১ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকা।লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রো মেশিনারির ৫৩ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৪৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪০ কোটি ৭৫ লাখ ১৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩৯ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৩৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকার, এপেক্স ফুডসের ৩২ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার টাকার, জেমিনি সী ফুডের ১৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play