Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

বিদায়ী সপ্তাহে (২০-২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.০৬ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ১৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৭ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকা।লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা।লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৮৫ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৭৮ কোটি ৮ লাখ ২৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৬৬ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার, সী পার্ল হোটেলের ৬১ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৫১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ৪৯ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৪৫ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play