Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক লেনদেনে নতুন দুই মার্কেট মুভার

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে সী পার্ল হোটেল, আমরা নেটওয়ার্ক। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।কোম্পানিটির ২টির লেনদেন বৃদ্ধির পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ দর বেড়েছে।কোম্পানি দুটির মধ্যে তালিকার সপ্তম স্থানে রয়েছে সী পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬ লাখ ২৭ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৮৪ লাখ ৪৫১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮১ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭৪ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৮৪ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৬.০২ শতাংশ।লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৮ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৭.১৬ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play