Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক গেইনারের শীর্ষে নাভানা ফার্মা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০.১৯ শতাংশ বেড়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৯৮ হাজর ৮০০ টাকা।LankaBangla securites single pageগেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা।সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা।তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ, এডিএন টেলিকম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ওরিয়ন ইনফিউশন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play