Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডিকম অনলাইন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫২.৬২ শতাংশ বেড়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৬২ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকা।LankaBangla securites single pageগেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৬ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার টাকা।বসুন্ধরা পেপার মিলস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩১ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪২ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার টাকা।তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনডেক্স অ্যাগ্রো, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই ফুড ও এডিএন টেলিকম লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play