Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দরপতনের শীর্ষে আমরা টেকনোলজিস

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১০ শতংশের বেশি কমেছে। যার মাধ্যমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে মরা টেকনোলজিসের শেয়ারদর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। সপ্তাহ শেষে যা কমে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ১০ দশমিক ৩৭ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২০ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৪ কোটি ৫ লাখ ৪২ হাজার ৮০০ টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আমরা টেকনোলজিসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১০ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬০ পয়সা। গত বছরের ৩১ ডিসম্বের শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪২ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল আমরা টেকনোলজিসের পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। এর বাইরে ৬ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ৭৯ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আমরা টেকনোলজিস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ৯৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৩ টাকা ৪৮ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play