Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

: বিদায়ী সপ্তাহে (১১-১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৯৬টির দর বেড়েছে, ১৮৩টির দর কমেছে, ১০৯টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৭টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সপ্তাহের শুরুতে সানলাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৬৯ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৩ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৬ টাকা ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। এর মাধ্যমে সানলাইফ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্সের ৮.৩৮ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৮.৩৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৮.২৯ শতাংশ, আমান কটনের ৮.১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৭০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.৩৩ শতাংশ, সিলভা ফার্মার ৭.১১ শতাংশ, সিলকো ফার্মার ৬.৭৪ শতাংশ, ইফাদ অটোসের ৬.৪৬ শতাংশ দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play