Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দর কমার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৩টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, সপ্তাহের শুরুতে সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্বোধনী দর ছিল ৬৯ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৩ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে শেয়ারটির দর কমেছে ৬ টাকা ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। এর মাধ্যমে সানলাইফ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।সাপ্তাহিক দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৮.৩৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ঢাকা ডায়িংয়ের শেয়ারদর কমেছে ৮.৩৩ শতাংশ।ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট নিটিং, আমান কটন, ওরিয়ন ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, সিলভা ফার্মা, সিলকো ফার্মা ও ইফাদ অটোস।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play