Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে জেএমআই সিরিঞ্জ

বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৮৪টির বা ২১.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে জেএমআই সিরিঞ্জের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেএমআই সিরিঞ্জের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭২.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮০.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯২.২০টাকা বা ১৯.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেএমআই সিরিঞ্জ ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ১৫.৬৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১৪.৬৮ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১৩.৯৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১৩.৯৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১৩.১১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১২.২৩ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ১১.৮৮ শতাংশ, জেএমআই হসপিটালের ১০.৭২ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ৯.৯২ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play