Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা

: বিদায়ী সপ্তাহে (০৬ থেকে ১০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ১২৯টির বা ৩৩.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইন্দো-বাংলা ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইন্দো-বাংলা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৪০টাকা বা ১৬.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইন্দো-বাংলা ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৪.৫৮ শতাংশ, হাক্কানি পাল্পের ১৪.৩৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১৩.৯৭ শতাংশ, শমরিতা হসপিটালের ১৩.৩৩ শতাংশ, এডিএন টেলিকমের ১১.৮০ শতাংশ, আমরা টেকনোলজিসের ১১.৬৩ শতাংশ, লুব-রেফের ১০.৯৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১০.৭৩ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ১০.৬৯ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play