Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে বিএসসি

বিদায়ী সপ্তাহে ( ১৯ থেকে ১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ১১৮টির বা ৩০.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৭ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৯.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭.৮০ টাকা বা ১১.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১০.৫৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ১০.১৫ শতাংশ, কপারটেকের ৯.৯৮ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৬৬ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯.৫৭ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৯.০৯ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৯.০৭ শতাংশ, বিবিএস কেবলসের ৮.৬০ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের শেয়ার দর ৮ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play